অন্ধ্রপ্রদেশে এনআরসি করা হবে না: মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ০৫:১২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৫:২১
image

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। এর আগে দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস করতে পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে বিজেপিকে সমর্থন দেয় তার রাজনৈতিক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। এই আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে তীব্র আন্দোলনের মুখে সোমবার (২২ ডিসেম্বর) এনআরসি না করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

অন্ধ্রপ্রদেশে এনআরসি করা হবে না: মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সারাদেশে এনআরসি করার ঘোষণা দিলেও পরে টুইটার থেকে সেই মন্তব্য মুছে ফেলে তার দল। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরালা, মধ্যপ্রদেশ, দিল্লি, বিহার, উড়িষ্যা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা এনআরসি বাস্তবায়ন না করার ঘোষণা দেন। সবশেষ এ তালিকায় যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সোমবার হায়দ্রাবাদে একাধিক প্রকল্পের উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন, ‘আমরা এই পরিস্থিতিতে এনআরসির বিরোধিতা করবো এবং কোনও অবস্থায় অন্ধ্রপ্রদেশ এর সমর্থন করবে না।’  তার রাজনৈতিক পার্টি পার্লামেন্টে সিএএ’কে সমর্থন করলেও সম্প্রতি অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী আজমথ বাশা শেখ বেপারি ঘোষণা দিয়েছেন, এ রাজ্যে এনআরসি করা হবে না। একারণে এটা নিয়ে রাজনৈতিক মহলে সরকারের অবস্থান অস্পষ্ট ছিল। বিষয়টি পরিষ্কার করতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার (জগনমোহন) সঙ্গে আলোচনার পরেই উপ-মুখ্যমন্ত্রী ওই ঘোষণা দিয়েছিলেন।’

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিত করতে এই আইন করে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হওয়া বিলটি শুরু থেকেই ‘মুসলিমবিরোধী’ আখ্যা পেয়েছে। এজন্য সোমবার মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের সংখ্যালঘুদের আশ্বস্ত করে বলেছেন, এই সরকার জাতীয় পর্যায়েও এনআরসির বিরোধিতা করবে। 

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের