বিক্ষোভের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়লেন পশ্চিমবঙ্গের গভর্নর

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৪২

সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে ফিরে গেছেন তিনি। পরে তাকে ছাড়াই আচার্যের আসন শুন্য রেখেই শুরু হয় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। বিক্ষোভের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন তিনি। বিক্ষোভের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়লেন পশ্চিমবঙ্গের গভর্নর

গত ১২ ডিসেম্বর নাগরিকত্ব আইন সংশোধনের পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হলে আইনটির পক্ষ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে সোমবার ক্যাম্পাসে আসেন তিনি। ওই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় শত শত শিক্ষার্থী। কালো পতাকা হাতে নিয়ে তাকে ফিরে যাওয়ার কথা বলে স্লোগান দেওয়া হয়। পরে বৈঠক শেষে মঙ্গলবারের সমাবর্তনে যোগ দেবেন বলে জানিয়ে যান। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে গভর্নরের গাড়ি ঘিরে কালো পতাকা হাতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেওয়া হয়। ওই সময়ে গাড়ির মধ্যে বসেই টুইট করতে থাকেন রাজ্যপাল জগদীপ ধনগড়।

‘বাধা সৃষ্টিকারীদের’ সংখ্যা ৫০ জন হতে পারে দাবি করে টুইট বার্তায় রাজ্যপাল বলেন, ‘আইনের শাসন দেখা যাচ্ছে না। সাংবিধানিক প্রধান হিসেবে আমি উদ্বিগ্ন’। পরে গাড়ি থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল বলেন, ‘পরিকল্পিতভাবে এই অবস্থা তৈরি করা হয়েছে। এর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত’। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে এ থেকে সরে আসতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান  তিনি।

প্রায় দেড়ঘণ্টা ঘেরাও থাকার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফেরত যেতে বাধ্য হন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি চলে যাওয়ার পরই সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। আচার্যের আসন শুন্য রেখেই চলে বার্ষিক এই সমাবর্তন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম