ইরাকের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা ইরানপন্থীদের

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১২:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:০৮

ইরাকের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করেছে দেশটির ইরানপন্থীদের জোট। দক্ষিণাঞ্চলীয় তেলসমৃদ্ধ বাসরা প্রদেশের গভর্নর আসাদ আল এইদানি-কে ইরান সমর্থিত জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  ইরাকের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা ইরানপন্থীদের
এমন সময়ে এ প্রার্থী মনোনয়নের ঘটনা ঘটলো যার কিছুদিন আগেই ইরাকজুড়ে বিক্ষোভকারীরা দেশটিতে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলে। ওই সময় দফায় দেশটির ইরানি কনস্যুলেটেও হামলা করা হয়।

সম্প্রতি বাগদাদের দুই মিত্র ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরাকের রাজনীতি ও সামরিক ক্ষেত্রে এই দুই দেশেরই প্রভাব রয়েছে। ফলে বহু ইরাকি নাগরিকের আশঙ্কা, আঞ্চলিক প্রভাবের জন্য বাগদাদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মাঝে পড়ে যেতে পারে।

গত নভেম্বরে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী পদত্যাগের ঘোষণা দেন। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অপরিহার্য হয়ে পড়ে। আদেল আবদুল মাহদী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইরানপন্থী জোটের মুখপাত্র আহমাদ আল আসাদি আল জাজিরা-কে বলেন, পার্লামেন্টের সবচেয়ে বড় শক্তি হিসেবেই তারা প্রধানমন্ত্রী পদে বাসরা প্রদেশের গভর্নরকে মনোনয়ন দিয়েছেন।

ইরাকের রাজনীতিতে ইরান সমর্থিত এ জোট বিনা ব্লক নামে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি-ও এ জোটের সদস্য ছিলেন।

 

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম