ইরানকে ইরাকে ঢুকতে দেওয়া হবে না: হুঁশিয়ারি ইসরায়েলের

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

ইরানকে ইরাকে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল। বুধবার দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। ইরানকে ইরাকে ঢুকতে দেওয়া হবে না: হুঁশিয়ারি ইসরায়েলের
এমন সময়ে ইসরায়েলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো, যার একদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশটির ইরানপন্থীদের জোট।  মঙ্গলবার তারা তেলসমৃদ্ধ বাসরা প্রদেশের গভর্নর আসাদ আল এইদানিকে ইরান সমর্থিত জোটের প্রার্থী ঘোষণা করে। জোটের মুখপাত্র আহমাদ আল আসাদি আল জাজিরা-কে বলেন, পার্লামেন্টের সবচেয়ে বড় শক্তি হিসেবেই তারা প্রধানমন্ত্রী পদে বাসরা প্রদেশের গভর্নরকে মনোনয়ন দিয়েছেন।

বুধবার ইসরায়েলের হার্জলিয়া শহরে এক অনুষ্ঠানে ইরাকের রাজনীতিতে ইরানের প্রভাব নিয়ে কথা বলেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ। তিনি বলেন, ইরানের রাষ্ট্রীয় বাহিনী কুদস ফোর্স প্রতিদিন ইরাকে উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র সরবরাহ করছে। ইসরায়েল এটা বরদাশত করবে না।

লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি বলেন, ইরাক একটি গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। আর সেখানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে ইরানি কুদস ফোর্স।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের কোথাও কোনও ছাড় দেওয়া হবে না।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম