তুরস্কে অভিবাসীবাহী নৌকাডুবি, বাংলাদেশিসহ নিহত ৭

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮
image

তুরস্কের উপকূলে অবৈধ অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত তিনটায় ইরানের সীমান্তবর্তী লেক ভ্যানে ওই নৌকাটি ডুবে যায়। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতরা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক।

তুরস্কে অভিবাসীবাহী নৌকাডুবি, বাংলাদেশিসহ নিহত ৭

২০১৫ সাল থেকে এই পথ দিয়ে লাখ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। ২০১৬ সালে ইইউ ও তুরস্কের এক সমঝোতার পর এই হার অনেক কমে আসে। মূলত গ্রিস দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় এই উপকূল দিয়ে পাড়ি জমায় অভিবাসীরা। তুরস্ক হয়ে ইউরোপের মূল অংশে যেতে এই রুটটি ব্যবহার করে থাকে মানবপাচারকারীরা। ইউরোপে যেতে অনেকেই ওই চোরাচালানকারীদের ওপর নির্ভর করে এবং বিপদের মুখোমুখি হয়। তুরস্কের এই রুটে প্রায় অধিবাসীবাহী নৌকাডুবি হয়।

তুরস্কের বিতলিসের গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অভিবাসী বোঝাই নৌকাটি লেক ভ্যানের উত্তর তীরে আদিলসেভাজ জেলার দিকে যাওয়ার সময় উল্টে যায়। পরে লেক থেকে মৃত পাঁচজনকে আর জীবিত ৬৪ জনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে দুইজন মারা যায়। বাকি উদ্ধারকৃতদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাতে ঠিক কত জন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি। পরিচয় শনাক্ত করা না গেলেও নিহতেরা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক বলে জানায় তারা।

গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী পৌঁছেছে। এই পথ ব্যবহার করতে গিয়ে গত বছরের জুনের প্রথম দিকে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত হয় প্রায় ১১২ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। ফেব্রুয়ারিতে লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবে প্রায় ৯০ জন নিহত হয়।

/এইচকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম