তুরস্কের আদালতে উইকিপিডিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫৭

ইন্টারনেটের উন্মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়ায় প্রবেশ বন্ধ করে রাখাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তুরস্কের সাংবিধানিক আদালত। একে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন আখ্যা দিয়ে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দিয়েছে। বৃহস্পতিবারের এই রায়কে উইকিমিডিয়া ফাউন্ডেশনের জন্য তাৎপর্যপূর্ণ বিজয় বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তুরস্কের আদালতে উইকিপিডিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ

২০১৭ সালের এপ্রিলে তুরস্কে উইকিপিডিয়ায় প্রবেশ নিষিদ্ধ করে দেশটির সরকার। ওই সময়ে ওয়েবসাইটটিতে সিরিয়ায় জিহাদি যোদ্ধাদের সঙ্গে তুরস্কের সহায়তার বর্ণনা দিয়ে লেখা প্রকাশ করা হয়। এসংক্রান্ত লেখা সরিয়ে নিতে ওয়েবসাইট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে সাড়া না পাওয়ায় ওই ব্যবস্থা নেয় তুর্কি সরকার।

সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তুরস্কের সর্বোচ্চ আদালতে যায় উইকিপিডিয়ার নিয়ন্ত্রণকারী অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন। এছাড়া ইউরোপের মানবাধিকার আদালত ইউরোপীয়ান কোর্ট অব হিউম্যান রাইটসেও (ইসিএইচআর) তুরস্ক সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার তুরস্কের সাংবিধানিক আদালত ১০-৬ ভোটে উইকিপিডিয়ার পক্ষে রায় দিয়েছে। আইনজীবী ইয়ামান আকডেনিজ বলেছেন, আদালত লিখিতভাবে এই রায় তুরস্কের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানাবে। আর তারাই উইকিপিডিয়ায় প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। অতীতে এই ধরণের রায় ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করার নজির আছে বলে জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম