কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৪

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:১৮
image

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১০০ জন আরোহী ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বেক এয়ারের ওই বিমানটি আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। আলমাটির মেয়র কার্যালয় সূত্র জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৪

প্রতিবেদনে বলা হয়েছে, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭ টা ২২ মিনিটে রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়। এরপরই উচ্চতা হারাতে শুরু করে বিমানটি। পরে সেটি প্রথমে একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা খায় এবং তারপর একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে ৯৫ যাত্রী ও পাঁচজন ক্রু ছিল। 

বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে। কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিশেষ কমিশন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমান ও ভবনের যে সব ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের জন্য নারীর কণ্ঠে আকুতি শোনা গেছে।

/এইচকে/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন