হাওয়াইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ মৃতদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্বত্য এলাকায় বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। বাকি এক আরোহীর কোনও সন্ধান পাওয়া যায়নি। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল সকালে তার খোঁজে আবারও তল্লাশি শুরু হবে। হাওয়াইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ মৃতদেহ উদ্ধার

বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী সাফারি হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। ট্যুর অপারেটর সংস্থাটি জানিয়েছে, তুষারপাত ও তীব্র বাতাসের কবলে পড়ার পর হেলিকপ্টারটি হারিয়ে যায়। মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, সরু উপত্যকা, কম দৃষ্টিসীমা ও বৃষ্টিপাতের কারণে হেলিকপ্টারটির উদ্ধার তৎপরতা ব্যহত হয়।

হাওয়াইয়ের কাওয়াই এলাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান পর্যটন আয়োজন করে থাকে। কাওয়াই অঞ্চল একটি পার্ক এবং এর ৮০ শতাংশ এলাকাতেই মানুষের বসতি নেই। গত এপিলে ওই অঞ্চলে একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহী নিহত হয়।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম