জাপান উপকূলে রহস্যময় নৌকার ধ্বংসাবশেষ, মৃতদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:২৭

জাপান উপকূলে ভেসে আসা একটি নৌকার ধ্বংসাবশেষ থেকে পাঁচটি মৃতদেহ ও  মানুষের দুইটি মাথা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার জাপানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদো দ্বীপে ভেসে আসা ধ্বংসাবশেষে শনিবার প্রবেশের সুযোগ পায় কর্তৃপক্ষ। নৌকাটি কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধ্বংসাবশেষটিতে কোরিয়ান অক্ষর চিত্রিত রয়েছে। রহস্যময় এই নৌকাটি উত্তর কোরিয়ার বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জাপান উপকূলে রহস্যময় নৌকার ধ্বংসাবশেষ, মৃতদেহ উদ্ধার

জাপানের উপকূলে প্রায়ই রহস্যময় নৌকা পাওয়া যায়। এগুলো সাধারণত খালি থাকে। কখনও কখনও এগুলোতে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। উত্তর কোরীয় নেতা কিম জং উনের শাসনে নিপীড়নের শিকার হয়ে পালাতে গিয়ে তারা মারা পড়ে বলে ধারণা রয়েছে। এছাড়া অনেকেই ক্ষুধার কারণে দূরবর্তী সমুদ্রে মাছ শিকার করতে এসে বিপদে পড়ে। তবে নতুন পাওয়া ধ্বংসাবশেষটির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শনিবার জাপানি কর্তৃপক্ষ নৌকাটির ধ্বংসাবশেষ খুঁজে দেখে। সেখানে পাঁচটি মৃতদেহ ও দুটি মাথা পাওয়া যায়। তবে মাথা দুটি ওই মরদেহগুলোর কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। জাপানের সংবাদমাধ্যমগুলো বলছে, মৃতদেহগুলো আংশিকভাবে কঙ্কালে পরিণত হয়েছে। সেকারণে নৌকাটি দীর্ঘদিন ধরে সাগরে ছিল বলে ধারণা করা হচ্ছে। জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নৌকাটির বিষয়ে তদন্ত কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালে জাপানের মাছ শিকারিরা একটি ডুবন্ত নৌকা থেকে কয়েক জনকে জীবিত উদ্ধার করে। পরে তাদের উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী