রাজনীতির চেয়ে সন্তান আমার কাছে গুরুত্বপূর্ণ: ইভাঙ্কা

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২৪
image

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বাবা ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচিত হলেও দ্বিতীয় মেয়াদে তার প্রশাসনে কাজ না করার ইঙ্গিত দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, রাজনীতির চেয়ে তার সন্তানেরা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ইভাঙ্কা ট্রাম্প

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনার। ২০১৭ সাল থেকে তারা দুজনই ট্রাম্প প্রশাসনে কাজ করে আসছেন। তবে ইভাঙ্কার যোগ্যতা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন, প্রেসিডেন্ট বাবার স্বজনপ্রীতির কারণেই তিনি হোয়াইট হাউসে দায়িত্ব পেয়েছেন।

আসন্ন নির্বাচনে বাবা জিতলে ফের তার প্রশাসনে কাজ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ৩৮ বছর বয়সী ইভাঙ্কা সিবিএসকে বলেছেন, ‘আমার সন্তানেরা এবং তাদের সুখই সর্বাগ্রে আমাকে  বেশি তাড়িত করে।’ তিনি বলেন, ‘তাদের (সন্তান) প্রয়োজনই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য তারাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।’

সিবিএসের ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে ইভাঙ্কাকে প্রশ্ন করা হয়, কখনও তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা। জবাবে হোয়াইট হাউসের এ উপদেষ্টা বলেন, ‘সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়।’

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক