নতুন বছরে মহাকাশে ফের চন্দ্রযান পাঠাতে চায় ভারত

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ১৬:৫৯আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৭:২১

নতুন বছরে মহাকাশে ফের চন্দ্রযান পাঠাতে আগ্রহী ভারত। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সরকারের এ সংক্রান্ত পরিকল্পনার কথা জানান দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেন, শিগগিরই চন্দ্রযান ৩-এর কাজ শুরু হবে। সম্ভবত ২০২০ সালেই এটি অভিযানে যাবে। এবার চন্দ্রযান মিশনের খরচ আরও কম হবে। নতুন বছরে মহাকাশে ফের চন্দ্রযান পাঠাতে চায় ভারত
এর আগে ২০১৯ সালের ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে ভারত। গত ৭ সেপ্টেম্বর চাঁদের পিঠে উৎক্ষেপণের কথা ছিল চন্দ্রযান-২ এর রোভার বিক্রম-এর। কিন্তু শেষ মুহূর্তে নিয়ন্ত্রণক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিক্রম। অর্থাৎ, ওই অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, চাঁদের পৃষ্ঠে অবতরণের সেকেন্ড আগেই এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে নিজের গতিবেগ কমাতে ব্যর্থ হয় বিক্রম। ঘণ্টায় প্রায় ছয় হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার। যেখানে সাত কিলোমিটার গতিবেগ থাকার প্রয়োজন ছিল।

ওই চন্দ্রাভিযান শতভাগ সফল না হলেও দেশটির প্রচেষ্টা সে সময় নজর কাড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের। মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনেও চন্দ্রযান-২ নিয়ে কথা বলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেন, ‘এটিকে ব্যর্থতা হিসেবে বর্ণনা করা আমাদের উচিত নয়। কেননা, পুরো দুনিয়াতেই মহাকাশ অভিযানের ইতিহাসে এমন কোনও দেশ নেই যারা অন্তত দুই বারের চেষ্টার আগে চাঁদে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র এটা করতে পেরেছিল সপ্তম দফার প্রচেষ্টায়। তবে আমাদের অতদূর অপেক্ষা করতে হবে না।’

জিতেন্দ্র সিংহ বলেন, ‘ভারতের মহাকাশ যাত্রা শুরু হয়েছে দেরিতে। আমরা অন্য দেশের অভিজ্ঞতা থেকে শিখেছি।’

চন্দ্রযান নিয়ে কথা বলার পাশাপাশি তিনি জানান, রাজধানী দিল্লির কাছাকাছি একটি পারমাণবিক চুল্লি নির্মিত হবে। দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে হরিয়ানার গোরক্ষপুরে এটি নির্মাণ করা হবে।

জিতেন্দ্র সিংহ বলেন, ‘নরেন্দ্র মোদি সরকারের অন্যতম সেরা অর্জন হচ্ছে, আমরা সীমিত সক্ষমতার মধ্যেও পামাণবিক শক্তি ও মহাকাশ অভিযানে সাফল্য পেয়েছি। পারমাণবিক শক্তি মূলত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আবদ্ধ। আর মহাকাশচর্চা আবদ্ধ কেরালা, আহমেদাবাদ ও বেঙ্গালুরুতে। এর কোনও একটিরও সদর দফতর দি‌ল্লিতে নয়। এবার তাই আমরা উত্তর-পূর্ব ও উত্তরেও শুরু করবো।’ সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি