উত্তর কোরীয় নেতা কিম জং উনকে এক কথার মানুষ বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বাস করেন, পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কিম জং তার প্রতিশ্রুতিতে অটল থাকবেন।
গত বছর উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফায় আলোচনার উদ্যোগ ভেস্তে গেছে। এই বছরের মধ্যে ওয়াশিংটন নতুন করে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিতে ব্যর্থ হলে ‘নতুন পথ’ নেওয়ার হুমকি দেয় পিয়ংইয়ং। সময়সীমা শেষ হওয়ার পরই নতুন করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন কিম জং উন।
তবে ট্রাম্প আশাবাদী। তিনি বলেন, আমরা একটি চুক্তি সই করেছি। আমরা পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছি। সেটাই মূল কথা।
সিঙ্গাপুরে যাওয়ার আগে নিউ ইয়র্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। তিনি বলেন, সে তার দেশকে প্রতিনিধিত্ব করছে। আমরা আমাদের যা করার করবো।’
এর আগে বুধবার পারমাণবিক ও আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার ইঙ্গিত দেন কিম জং উন। এই কর্মসূচি উন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেছেন ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে বেধে দেওয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুমকি হুঁশিয়ারি দিলেন উত্তর কোরীয় নেতা।








