ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:৩৫

বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় তেহরানের প্রতি ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “ইরানের সরকার, জনগণ এবং আমি যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। ওই লোক (ট্রাম্প) নাকি টুইট করে বলেছে, ‘বাগদাদের ঘটনার জন্য আমরা ইরানকে দায়ী মনে করি এবং এর জবাব দেওয়া হবে।’ প্রথমত, আপনারা কিছুই করতে পারবেন না। দ্বিতীয়ত, ইরাক আর আফগানিস্তানে যে অপরাধ করেছেন সেজন্য অনেক জাতি আপনাদের ঘৃণা করে।” বুধবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের
আয়াতুল্লাহ খামেনি বলেন, আইএস-কে পরাজিত করার কারণেই ইরাকের জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইরাক এবং সিরিয়ায় আমেরিকা কি করছে তা আপনারা সবাই দেখছেন। তারা ইরাকের হাশদ আশ-শাবি-র ওপর প্রতিশোধ নিচ্ছে এ কারণে যে, জনপ্রিয় এ সংগঠনটি যুক্তরাষ্ট্রের তৈরি করা সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে উৎখাতে বড় ধরনের ভূমিকা রেখেছে। ইরান সরকার কঠোর ভাষায় ওয়াশিংটনের এই পরশ্রীকাতরতার নিন্দা জানাচ্ছে।

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইরানকে চরম মূল্য দিতে হবে; ট্রাম্পের এমন মন্তব্য নিয়েও কথা বলেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভুল করছেন। এখানে ইরানের কোনও দায় নেই বরং আপনাদেরই এর দায়দায়িত্ব নিতে হবে। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে তার মূল কারণ আপনাদের বুঝতে হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে, ওয়াশিংটন কখনও তা বোঝার চেষ্টা করবে না।

আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান যদি কোনও দেশের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় তাহলে সেটি প্রকাশ্যেই নেয়। সবাইকে বুঝতে হবে যে, তেহরান তার নিজের স্বার্থ এবং জনগণের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কেউ কেউ যদি হুমকি তৈরি করে তাহলে তা নস্যাৎ করতে তেহরান কখনও দ্বিধা করে না।

তিনি বলেন, ইরানি জনগণ সাহসী ও সতর্ক। যে কোনও ফ্রন্টে লড়াইয়ের জন্য তারা প্রস্তুত। সূত্র: ডি ডব্লিউ, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম