নিশানের সাবেক প্রধানকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারি

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ০১:৩৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০১:৪৮

গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েনকে গ্রেফতারে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। আর্থিক অসদাচরণের অভিযোগে জাপানে বিচারের মুখে থাকা অবস্থায় লেবাননে পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার ইন্টারপোলের নোটিশটি গ্রহণ করেছে লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এটি এখনও বিচারিক কার্যক্রমে পাঠানো হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জাপানের পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন

টোকিওতে কড়া নজরদারিতে থাকা সত্ত্বেও গত সপ্তাহে লেবাননে পালিয়ে যান কার্লোস গোয়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, নিজের বাড়িতে গান পরিবেশন করতে আসা একটি দলের সহায়তায় বাদ্যযন্ত্রের বাক্সে করে পালিয়ে যান তিনি। একটি প্রাইভেট বিমানে বাক্সটি তুরস্কের ইস্তানবুল হয়ে বৈরুতে পৌছায়।

ইস্তানবুল হয়ে গোয়েনের লেবানন যাত্রার অভিযোগ সামনে আসায় এনিয়ে তদন্ত শুরু করেছে তুরস্ক। তুর্কি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে চার জন পাইলট, একটি কার্গো কোম্পানির ম্যানেজার ও বিমানবন্দরের দুই কর্মী রয়েছে।

লেবাননের সঙ্গে জাপানের বন্দি বিনিময় চুক্তি না থাকায় কার্লোস গোয়েনকে টোকিওতে ফিরিয়ে নেওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। এমন অবস্থায় বৃহস্পতিবার তাকে গ্রেফতারে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এই নোটিশের মাধ্যমে সন্দেহভাজন কোনও ব্যক্তিকে সাময়িকভাবে গ্রেফতার করতে সদস্য দেশগুলোকে অনুরোধ জানায় ইন্টারপোল। ওই ব্যক্তিকে প্রত্যর্পণ, সমর্পণ বা অন্য যেকোনও বিচারিক সিদ্ধান্ত পরে নেওয়া হয়।

লেবাননি বংশদ্ভুত কার্লোস গোয়েনের জন্ম ব্রাজিলে। এরপর তার ছোটবেলা কাটে লেবাননের বৈরুতে। পরে উচ্চশিক্ষার জন্য ফ্রান্স ও কর্মক্ষেত্র জাপানে বসবাস করেন তিনি। এর ফলে লেবানন, ব্রাজিল,  ফ্রান্স ও জাপানের পাসপোর্ট রয়েছে তার। ফ্রান্সে প্রবেশ করলে তাকে ফেরত পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে প্যারিস। ২০১৮ সালে জাপানে গ্রেফতার হওয়ার আগে গোয়েনের মোট সম্পদের পরিমাণ ছিল ১২০ মিলিয়ন মার্কিন ডলার। পরে কঠোর শর্তের অধীনে জামিন পেয়ে পালানোর আগ পর্যন্ত টোকিওতে নিজ বাসভবনে বসবাস করছিলেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম