সোলাইমানির হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি খামেনির

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ১২:১৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১২:২২

জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকারীদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার এক শোকবার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে  বলেছেন, ‘যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে জেনারেল সোলায়মানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।’

সোলাইমানির হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি খামেনির

বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন এক রকেট হামলায় নিহত হন ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল কাসেম সোলায়মানি। ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শুক্রবার এক শোকবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের কুচক্রি ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত যুদ্ধ চালিয়ে গেছেন জেনারেল সোলায়মানি। এই আন্দোলনের নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মী তাঁর শাহাদাতের বদলা নিতে প্রস্তুত রয়েছেন।

খামেনি বলেন,  সোলায়মানি প্রতিরোধ আন্দোলনের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন। তার চলে যাওয়ায় তার রেখে যাওয়া পথ বন্ধ হবে না। প্রতিরোধ আন্দোলন দ্বিগুণ উৎসাহে এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছিলেন, জেনারেল কাসেম সোলায়মানিকে কাণ্ডজ্ঞানহীন হামলার মাধ্যমে হত্যার পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এখন যে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অঙ্গনে তা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম