বিধ্বংসী যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে: ইরাক

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ২০:৩২আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৩৯
image

যুক্তরাষ্ট্রের রকেট হামলায় ইরানের অভিজাত কুদস ফোর্সের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করায় ‘বিধ্বংসী যুদ্ধ’ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি। শুক্রবার হামলার সমালোচনা করে এই আশঙ্কা প্রকাশ করেন ইরাকি প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বিধ্বংসী যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে: ইরাক

প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি বলেছেন, ‘এই হামলা ইরাকের মাটিতে মার্কিন সেনার উপস্থিতি অনুমোদনের শর্তগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।’

হামলায় ইরাকি ও ইরানি কমান্ডাররা নিহত হওয়ায় একে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন মাহাদি। তিনি বলেন, ‘এর ফলে বিধ্বংসী যুদ্ধ শুরু হবে।’

ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেছেন, হামলায় কাসেমের সঙ্গে নিহত হয়েছেন ইরাকের শক্তিশালী আধাসামরিক বাহিনী হাশদ আল শাবির উপ-প্রধান আবু মাহদি আল মুহানদিস।

উল্লেখ্য, শুক্রবার (৩ ডিসেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন এক রকেট হামলায় নিহত হন ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল ও আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর কাসেম সোলায়মানি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম