চীনে ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ১৬:০০আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:০১

মধ্য চীনের ইউহান শহরে 'রহস্যজনক' নিউমোনিয়ার আক্রমণ দেখা দিয়েছে।  এতে এখন পর্যন্ত ৪৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ নিয়ে তদন্ত করতে কর্তৃপক্ষ এরইমধ্যে তৎপরতা শুরু করেছে। চীনে ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস

উল্লেখ্য, চীনে উৎপত্তি হওয়ার পর সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০২-০৩ সালে বিশ্বে আট হাজার মানুষ প্রাণ হারায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের শঙ্কা ছড়িয়ে পড়েছে যে, অত্যন্ত সংক্রামক এই রোগের সাথে হয়তো নতুন রহস্যজনক এই ভাইরাসের মিল রয়েছে। তবে যাচাই বাছাই ছাড়া ইন্টারনেটে ভুল তথ্য প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এ পর্যন্ত আট জন শাস্তি দেওয়ার কথা জানিয়েছে ইউহান পুলিশ।

চীনের ওই রহস্যময় সংক্রমণের পর সেখান থেকে আসা পর্যটকদের স্ক্রিনিং বা পরীক্ষা করতে শুরু করেছে সিঙ্গাপুর ও হংকং।

শুক্রবার ইউহানের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, নতুন সংক্রমণের কারণ খোঁজার চেষ্টা চলছে। এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমণের তথ্য পাওয়া যায়নি বলেও দাবি করেছে তারা। স্বাস্থ্যবিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, আক্রান্তদের বেশিরভাগই শহরের একটি সামুদ্রিক খাবারের বাজারে কাজ করতো। ওই এলাকা পরিষ্কার করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র বলেছেন, ভাইরাল নিউমোনিয়ার অনেকগুলো সম্ভাব্য উপসর্গ রয়েছে। এই উপসর্গগুলো সার্স ভাইরাসের তুলনায় নতুন এই ভাইরাসেই বেশি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী