বদলা নেওয়ার অঙ্গীকার রুহানির

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ২১:৪৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৪৯

ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ইরান অবশ্যই সমরনায়ক মেজর জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের বদলা নেবে। শনিবার রাজধানী তেহরানে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন অঙ্গীকার করেন। বদলা নেওয়ার অঙ্গীকার রুহানির
রুহানি বলেন, হোয়াইট হাউস বুঝতে পারেনি তারা ইরানি জেনারেলকে হত্যা করে কত বড় ভুল করেছে। এই অপরাধের পরিণতি ওয়াশিংটনকে শুধু আজ নয় বরং বহু বছর ধরে ভোগ করতে হবে।

ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সোলাইমানির অবদানের প্রশংসা করেন রুহানি। তিনি বলেন, জেনারেল সোলায়মানি শুধু একজন সামরিক কমান্ডার ও বহু অভিযানের সমন্বয়কই ছিলেন না বরং তিনি একজন তুখোড় রাজনীতিবিদ ও কৌশলবিদ ছিলেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, জেনারেল সোলায়মানি এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এবং নিপীড়িত জনগণের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। কিন্তু তাকে হত্যা করেছে ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী।

এর আগে শুক্রবার সোলাইমানি-র হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই তার বাড়িতে গিয়ে সান্তনা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। নিহতের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করে তিনি বলেন, জেনারেল সোলাইমানি এ পর্যন্ত বহু বার এমন অবস্থার মুখে পড়েছেন যে, তখনও তিনি শহীদ হয়ে যেতে পারতেন। তিনি আল্লাহর পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও কিছুকেই পরোয়া করতেন না।

আয়াতুল্লাহ খামেনি বলেন, জেনারেল সোলাইমানির জিহাদ ছিল অনেক বড় জিহাদ। আল্লাহ তাআলাও তাকে অনেক মর্যাদাপূর্ণ শাদাহাৎ দান করেছেন। এটি আল্লাহ তাআলার রড় নিয়ামত। তিনি এই নিয়ামতের যোগ্য ছিলেন।

জেনারেল সোলাইমানির মেয়েকে উদ্দেশ্য করে সর্বোচ্চ নেতা বলেন, তোমার বাবার জন্য গোটা জাতি কাঁদছে। এটা হয়েছে ইখলাসের কারণে। জনগণ তোমার বাবার মর্যাদা উপলব্ধি করেছে। তার মধ্যে ইখলাস ছিল বলেই আজ মানুষ এভাবে তার জন্য শোক পালন করছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলায়মানি। সিরিয়া ও ইরাকে ইরানের অবস্থান সুসংহত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সূত্র: পার্স টুডে, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম