বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ০০:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৪:২২

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে এই হামলা চালানো হয়। এছাড়া উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমানঘাঁটিতেও রকেট হামলার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

মার্কিন বিমান হামলায় দেশের সব থেকে গুরুত্বপূর্ণ জেনারেল কাসেম সোলাইমানিকে হারিয়ে ক্ষোভে ফুঁসছে ইরান। ‘উপযুক্ত সময়ে, যথাস্থানে’ এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এরইমধ্যে ওই অঞ্চলে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সোলাইমানিকে হত্যার একদিনের মামলায় ইরাকে নতুন করে ইরানি-সমর্থনপুষ্ট বাহিনীর ওপর আবারও হামলা চালিয়েছে তারা।

এরইমধ্যে মার্কিন দূতাবাসে হামলার কথা জানা গেলো। ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট ছোড়া হয়েছে। এছাড়া বাগদাদের উত্তরে সালাহউদ্দীন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমানঘাঁটিতে তিনটি রকেট ছোড়া হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।   

শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হামলা চালিয়ে সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ৬২ বছর বয়সী জেনারেল সোলাইমানি মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর শিগগিরই মারাত্মক হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের।

/এমএইচ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম