দক্ষিণ ভারতে লক্ষাধিক মানুষের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ০৮:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০৮:৩২

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে শান্তিপূর্ণ এক বিক্ষোভে অংশ নিয়েছে এক লাখেরও বেশি মানুষ। শনিবার মুসলিম সম্প্রদায় ও নাগরিক সংগঠনগুলো সম্মিলিতভাবে ‘মিলন মার্চ’ নামের এই বিক্ষোভের আয়োজন করে। উল্লেখ্য, হায়দ্রাবাদের ৭০ লাখ বাসিন্দার প্রায় ৪০ শতাংশই মুসলিম ধর্মালম্বী। দক্ষিণ ভারতে লক্ষাধিক মানুষের বিক্ষোভ

গত ১২ ডিসেম্বর ভারতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হওয়ার পর আইনটিকে বৈষম্যমূলক উল্লেখ করে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছে পুলিশ। বিক্ষোভকেন্দ্রিক সহিসংতায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২৫ জন।  

শনিবার হায়দ্রাবাদ শহরে নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানায় বিক্ষোভকারীরা। অনেকেই ‘ধর্ম নিরপেক্ষতাই ভারতের একমাত্র ধর্ম’ লেখা প্লাকার্ড বহন করে।

হায়দ্রাবাদ ছাড়াও শনিবার দক্ষিণ ভারতের আরও কয়েকটি শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কর্নাটক রাজ্যের বিভিন্ন শহরেও ব্যপক সংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। বেঙ্গালুরু শহরে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়া অনেকেই অভিযোগ করে অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব থেকে দৃষ্টি সরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার দেশকে সাম্প্রদায়িকভাবে বিভক্ত করতে চাইছেন।

/জেজে/
সম্পর্কিত
চোখের পলকে তীব্র স্রোতে ভেসে গেলো লোহার সেতু
জীবিত মাকে ‘মৃত’ বানিয়ে জমি দখল, দুই ছেলে গ্রেফতার
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সহযোগিতা সুদৃঢ় করার আগ্রহ
সর্বশেষ খবর
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৪
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৪
এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি কোনোভাবেই মানা হবে না: জামায়াত আমির
এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি কোনোভাবেই মানা হবে না: জামায়াত আমির
একসঙ্গে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি
একসঙ্গে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি
ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী