জীবিত মাকে ‘মৃত’ বানিয়ে জমি দখল, দুই ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ২০:৩০ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০:৩০

৬০ বছর বয়সী জীবিত মাকে মৃত বানিয়ে বাড়ি ও জায়গা নিজের নামে লিখে নেওয়ার অভিযোগে ভারতে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশার ভদ্রক জেলায় ঘটে যাওয়া এই জালিয়াতির ঘটনা সামনে আসে যখন ভুক্তভোগী আয়েশা বিবি নিজের সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেন।

অভিযোগে হাবিব নগরের বাসিন্দা আয়েশা জানান, ২০২৩ সালে তিনি যখন তীর্থযাত্রায় গিয়েছিলেন, তখন তার স্বামী ও দুই ছেলে মিলে এক জালিয়াতির চক্রান্ত করেন। দুই ছেলে একটি হলফনামায় দাবি করেন যে, তাদের মা প্রায় ৪০ বছর আগেই মারা গেছেন এবং তার কোনও মেয়ে নেই। অথচ আয়েশার ছয়টি কন্যাসন্তান রয়েছে। মা ও বোনদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে এই ভুয়া হলফনামা তৈরি করা হয়।

পরবর্তীতে এই মিথ্যা হলফনামার ভিত্তিতে ধামনগর রাজস্ব পরিদর্শক রিপোর্ট পেশ করলে খতিয়ান থেকে আয়েশার নাম বাদ পড়ে এবং পুরো সম্পত্তি দুই ছেলের নামে স্থানান্তরিত হয়ে যায়। বিষয়টির সত্যতা জানতে পেরে গত ১০ জুলাই ধামনগর থানায় দুই ছেলে, তাদের স্ত্রী ও রাজস্ব পরিদর্শকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আয়েশা। কিন্তু ১৮ দিনেও কোনও ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি ভদ্রকের পুলিশ সুপার মনোজ কুমার রাউতকে জানানো হয়।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার অরূপ অভিষেক বেহেরা ও ধামনগর থানার পরিদর্শক সুব্রত দাসের পরিচালনায় তদন্ত শুরু হলে নথিপত্রে এই জালিয়াতির স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আয়েশার বড় ছেলে শেখ তৌফিক এবং ছোট ছেলে শেখ মুজাহিদিনকে গ্রেফতার করে জেলে পাঠায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!