যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আশঙ্কায় বাড়ছে অস্ত্রের দাম

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ১৩:৫০আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৩:৫৬

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের বড় অস্ত্র কোম্পানিগুলোর মজুদের দাম বেড়েছে। পুঁজি বাজার বিশ্লেষকদের বিশ্বাস মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সামরিক ব্যয় বাড়তে পারে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আশঙ্কায় বাড়ছে অস্ত্রের দাম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এই ঘটনার মারাত্মক প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এরপরও শনিবার রাতে বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সব মার্কিন নাগরিককে ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার বাগদাদ বিমানবন্দরে হামলার পরই বিশ্ববাজারে বেড়ে যায় তেলের দাম। অস্ত্রের দাম বাড়ার আশঙ্কা দের আশঙ্কা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সামরিক ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি নর্থরোপ গ্রুমানের মজুদের দাম বেড়েছে পাঁচ দশমিক ৪৩ শতাংশ। একইদিন লকহেড মার্টিনের বেড়েছে তিন দশমিক ৬ শতাংশ আর রায়থনের বেড়েছে এক দশমিক পাঁচ শতাংশ।

ওয়াশিংটনের কোওয়েন গবেষণা গ্রুপের রোমান সুয়েটজার বলেন, শুক্রবারের বিমান হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ সরাসরি সংঘাতের দিকে মোড় নিয়েছে। এক বিশ্লেষণে সোলাইমানির হত্যাকে তিনি যুক্তরাষ্ট্রের যৌথবাহিনীর প্রধান বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালককে হত্যা করে তার কৃতিত্ব নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম