সংঘাতে জড়ানোর সাহস যুক্তরাষ্ট্রের নেই: ইরান

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ২০:৫৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২০:৫৭
image

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, তার দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর সাহস যুক্তরাষ্ট্রের নেই! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার যে হুমকি দিয়েছেন তার জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচ ভেলে।

সংঘাতে জড়ানোর সাহস যুক্তরাষ্ট্রের নেই: ইরান

মেজর জেনারেল আব্দুর রহিম বলেন, যুক্তরাষ্ট্র নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে ইরানের ৫২টি স্থানে হামলার হুমকি দিয়েছে। তবে ওই হামলা চালানোর সাহস তাদের আছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ রয়েছে।

এর আগে টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থাপনা টার্গেট করেছে। ইরান যদি যুক্তরাষ্ট্রের জনগণ বা কোনও স্থাপনায় হামলা চালায় তাহলে ইরানি স্থাপনাগুলোতে হামলার মাধ্যমে এর শক্ত জবাব দেওয়া হবে।’ প্রতিক্রিয়ায় ইরানের সেনাপ্রধান বলেন, কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা অত্যন্ত ঘৃণ্য, অগ্রহণযোগ্য ও ব্যাখ্যাতীত অপরাধ করেছে। এখন অপকর্ম ঢাকতে তারা অযৌক্তিক কথা বলছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ তার ১০ সহযোগীকে হত্যা করে যুক্তরাষ্ট্র। হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের ইরান-ইরাক ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম