নতুন ধরনের অস্ত্র নিয়ে ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ২২:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২২:২৪

আক্রান্ত হলে ইরানে ‘নতুন’ ধরনের অস্ত্র নিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ধরনের অস্ত্র নিয়ে ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের
টুইটে ট্রাম্প বলেন, ‘সামরিক সরঞ্জামে মাত্র দুই ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। আধুনিক অস্ত্রে আমরাই সবচেয়ে বড় ও যতদূর জানি বিশ্বে সেরা। ইরান যদি আমেরিকান ঘাঁটি ও নাগরিকদের ওপর হামলা চালায় তাহলে কোনও ধরনের বিলম্ব ছাড়াই আমরা কিছু নতুন মডেলের অস্ত্র পাঠাবো।’

গত শুক্রবার ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দফায় দফায় প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করে তেহরান। এর প্রেক্ষিতেই রবিবার টুইটারে দেওয়া পোস্টে পাল্টা এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এর আগে আরেক টুইটে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের ওপর হামলা করেছিল, আমরাও তাদের ওপর হামলা করেছি। তারা যদি আবারও হামলা চালায় তাহলে আগের থেকেও বড় হামলা চালাবো।’ মার্কিন স্বার্থ বা নাগরিকদের ওপর হামলা চালালে ইরানের ৫২টি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

/এইচকে/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি