যুক্তরাষ্ট্রে ফেরার পথে ইরান সংশ্লিষ্ট ৬০ ব্যক্তি আটক

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ০৯:১৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৬:০০

কানাডার ভ্যানকুভার শহরে এক পপ কনসার্ট উপভোগ করে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ৬০ জনেরও বেশি ইরানি ও ইরানি-আমেরিকানকে আটক করা হয়েছে। আমেরিকান-ইসলামিক রিলেশন্স কাউন্সিল (সিএআইআর) জানিয়েছে, গত শনিবার বাড়ি ফেরার চেষ্টার সময় অনেককেই দীর্ঘ সময় ধরে রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়। সংস্থাটি বলছে, অনেকের পাসপোর্টও জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ফেরার পথে ইরান সংশ্লিষ্ট ৬০ ব্যক্তি আটক

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার উদ্দেশ্যে চালানো বিমান হামলা এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানোর প্রতিবাদে গত শনিবার যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। অন্তত ৮০টি স্থানের এই বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধপরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী করা হয়।

এমন পরিস্থিতিতে শনিবার রাতে ভ্যানকুভার থেকে ফেরার পথে পরিবারসহ আটক হন অনেকে। এদের একজন ২৪ বছর বয়সী এক আমেরিকান মেডিক্যাল শিক্ষার্থী। প্রায় দশ ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি সিএআইআরকে বলেন, ‘গত রাতে আটক হওয়াদের বেশিরভাগই আমেরিকান নাগরিক। কেন আমাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে আমাকে বলা হয়েছে, আমরা ভুল সময়ে গিয়েছি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও সীমান্ত সুরক্ষা বিভাগ জাতীয়তার ভিত্তিতে কাউকে আটকের কথা অস্বীকার করে।তাদের দাবি, এমনকি যুক্তরাষ্ট্রের সরকারের নির্দেশেও শনিবার রাতে কাউকে আটক করা হয়নি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প, ইরানের সঙ্গে চুক্তি ‘শিগগিরই’
সন্তানের চেয়ে পোষা প্রাণীতে কেন ঝুঁকছে মানুষ
সর্বশেষ খবর
গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, যা বলছেন ভূতত্ত্ববিদরা
গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, যা বলছেন ভূতত্ত্ববিদরা
অটোরিকশা-ভটভটি সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেলো শিশুর
অটোরিকশা-ভটভটি সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেলো শিশুর
সবুজের আলিঙ্গনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন মিঠাপুকুরের ইকো পার্ক
সবুজের আলিঙ্গনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন মিঠাপুকুরের ইকো পার্ক
সিলেটে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯
সিলেটে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?