সোলাইমানির জানাজা থেকে ট্রাম্পের মাথার দাম ঘোষণা

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ১৪:৪৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৪:৫৪
image

ইরানি জেনারেল কাসেম সোলাইমানির জানাজা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা করা হয়েছে আট কোটি ডলার। এই তহবিল সংগ্রহে ইরানের প্রতিটি নাগরিককে এক ডলার করে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন শেষকৃত্যের এক আয়োজক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শীর্ষ জেনারেলকে হত্যার প্রতিক্রিয়ায় ট্রাম্পের মাথার দাম ঘোষণাসহ হোয়াইট হাউসে হামলার হুমকিও দেওয়া হয়েছে।

সোলাইমানির জানাজা থেকে ট্রাম্পের মাথার দাম ঘোষণা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদ বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ইরান ওই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে (প্রেস টিভি) সোলাইমানির জানাজার খবর প্রচারের সময় একজন আয়োজককে বলতে শোনা যায়, ইরানের জনসংখ্যা আট কোটি। ইরানি জনসংখ্যার ভিত্তিতে আমরা আট কোটি ডলার সংগ্রহ করতে চাই যা প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা কাটার পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এর আগে রবিবার ইরানের আইনপ্রণেতা আবুল ফজল আবু তোরাবি যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে হামলার হুমকি দেন। তিনি বলেন, ‘আমরা হোয়াইট হাউসেই হামলা করতে পারি, আমেরিকার মাটিতেই তাদের জবাব দিতে পারি। আমাদের সেই শক্তি আছে আর আল্লাহর ইচ্ছায় যথাযথ সময়ে আমরা জবাব দেব’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম