সোলাইমানি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ১৫:১৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৫:২২
image

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি জানিয়েছেন, তার সরকারের আমন্ত্রণেই গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদে পৌঁছান ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের নিহত জেনারেল কাসেম সোলাইমানি। তিনি তেহরান-রিয়াদ উত্তেজনা নিরসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছিলেন। ওইদিন সাড়ে আটটায় ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল তার। তবে তার আগেই বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হন সোলাইমানি।

রোববার ইরাকের পার্লামেন্টের জরুরি অধেবেশনে ভাষণ দেন ইরাকি প্রধানমন্ত্রী

মার্কিন বিমান হামলায় সোলাইমানির সঙ্গে নিহত হন ইরাকের প্রভাবশালী মিলিশিয়া গ্রুপ হাশদ আশ শাবির ডেপুটি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসহ মোট দশ জন। ওই হামলার পর রবিবার  পার্লামেন্টের এক অধিবেশনে  ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার পক্ষে ভোট দেন আইনপ্রণেতারা। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীও মার্কিন বাহিনী প্রত্যাহারের পক্ষে মতামত দেন।

ইরাকি প্রধানমন্ত্রী দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের যে সংলাপ চলছিল সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করছিলেন জেনারেল সোলাইমানি।  ইরাকের প্রধানমন্ত্রী গতকাল (রোববার) দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা জানান। ওই অধিবেশনে ইরাক থেকে দখলদার মার্কিন সেনা বহিষ্কার করার বিল পাস হয়। আদিল আব্দুল মাহদি বলেন, সৌদি আরব এর আগে ইরাকের মাধ্যমে ইরানকে যে বার্তা দিয়েছিল সে ব্যাপারে তেহরানের জবাব নিয়ে জেনারেল সোলাইমানি বাগদাদ সফরে গিয়েছিলেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে সম্ভাব্য হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে ইরাক সরকারের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে দূত হিসেবে কাজ করছিলেন নিহত জেনারেল।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম