ইরানের হুমকির মুখে ন্যাটোর সমর্থন পাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২০, ০৯:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০৯:২০

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরানের প্রতিশোধের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সোমবার জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ যুক্তরাষ্ট্রকে এই আশ্বাস দিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের তাগিদও দিয়েছেন তিনি। ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ

গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। সোমবার ওই অভিযানের বিষয়ে ন্যাটো জোটকে অবহিত করে যুক্তরাষ্ট্র।

ওই বৈঠক শেষে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে ইরানি সহায়তার নিন্দা জানাতে আমরা ঐক্যবদ্ধ। আজকের বৈঠকে মিত্ররা সবাই সংযম প্রদর্শন ও উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। নতুন সংঘাত কারোরই স্বার্থ রক্ষা করবে না। সেকারণে ইরানের নতুন সহিংসতা ও উস্কানি থেকে বিরত থাকা উচিত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে গত বছর ইউরোপের কয়েকটি  ন্যাটো মিত্রের মধ্যে বিরোধ তৈরি হয়। তবে সোমবার ন্যাটো সদর দফতরে দুই ঘণ্টার বৈঠকটি সহজেই শেষ হয়।

প্রসঙ্গত, আইএসবিরোধী যুদ্ধ শেষে ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয় ন্যাটোর ইরাক দূতাবাস। এর অধীনে বেশ কয়েক শত প্রশিক্ষক, উপদেষ্টা ও সহায়ক কর্মী রয়েছে। ইরাকি নিরাপত্তা রক্ষীদের সহায়তা দিতে নন কমব্যাট (যুদ্ধে নিয়োজিত নয় এমন) শক্তি হিসেবে ইরাকে অবস্থান করছে তারা।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম