সোলাইমানি হত্যা: মুসলিম দেশগুলোকে ঐক্যের তাগিদ মাহাথিরের

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২০, ১৩:১০আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৫:৪০

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে বেআইনি আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোলাইমানি হত্যাকাণ্ডকে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যের তাগিদ দিয়েছেন। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এনিয়ে ওয়াশিংটন-তেহরান উত্তেজনার মধ্যে মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে মাহাথির মোহাম্মদ বলেন, এখনই মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সঠিক সময়। তিনি বলেন, ‘আমরা এখন আর নিরাপদ নই। কেউ যদি কাউকে অবজ্ঞা করে বা কারও পছন্দ মতো কথা না বলে তাহলে অন্য দেশ থেকে ওই ব্যক্তির পক্ষে ড্রোন পাঠানো এবং সম্ভবত আমার উপর গুলি চালানোও ঠিক আছে’।

মাহাথির মোহাম্মদ বলেন, ‘এই হত্যাকাণ্ড সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সমান। তাকে বিদেশের মাটিতে হত্যা করা হয়। নিজ দেশের স্বার্থে অন্য দেশের কোনও নেতাকে হত্যার মতো কাজ এটা। উভয়েই (যুক্তরাষ্ট্র ও সৌদি আরব) অনৈতিক ও আইন বিরুদ্ধ কাজ করেছে’।  উল্লেখ্য, ওয়াশিংটনে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুল দূতাবাসে হত্যা করে সৌদি এজেন্টরা।

নিজের মতামত বিশ্ব দরবারে তুলে ধরা অব্যাহত রাখবেন কিনা জানতে চাইলে মাহাথির বলেন, সত্য প্রকাশ অব্যাহত রাখবো। তিনি বলেন, 'কে ক্ষমতাধর আর কে দুর্বল তা নিয়ে আমি ভীত নই। কোনও কিছু সঠিক না হলে আমি বলে করি আমার সত্য প্রকাশের অধিকার আছে।’

প্রসঙ্গত, মালয়েশিয়ায় প্রায় দশ হাজার ইরানি বসবাস করে বলে ধারনা করা হয়। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন মাহাথির। গত মাসে মালয়েশিয়ায় আয়োজিত মুসলিম দেশগুলোর নেতাদের এক সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম