মার্কিন ঘাঁটিতে হামলার পর সোলাইমানির দাফন সম্পন্ন

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১৪:১০আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:১৬

ইরানের অভিজাত কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার ভোরে ইরাকে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলার কয়েক ঘণ্টা পরই নিজ শহর কেরমানে তাকে সমাহিত করা হয়। মার্কিন ঘাঁটিতে হামলার পর সোলাইমানির দাফন সম্পন্ন
মঙ্গলবার নিজ শহরে লাখো মানুষের অংশগ্রহণে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই তার দাফনের কথা ছিল। কিন্তু বিশৃঙ্খল জনতার ভিড় এতটাই বেশি ছিল যে, জানাজায় পদদলিত হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়। আহত হয় আরও ২১৩ জন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার তার দাফন স্থগিত রাখা হয়।

বুধবার সকালে ভিড়ের চাপ কমলেও দাফন অনুষ্ঠানে লাখ লাখ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার তেহরানে প্রায় ৭০ লাখ মানুষের উপস্থিতিতে কাসেম সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিসহ ১০ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ৮ জানুয়ারি ভোরে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরাকি সময় বুধবার রাতে (যুক্তরাষ্ট্র সময় বুধবার সকালে) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সূত্র: সিএনএন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম