ইরানের ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২০, ০৯:৪২আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৯:৪৫

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বলেন, ইরান তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত নতুন শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইরানের ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে বুধবার (৮ জানুয়ারি) সকালে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

হামলার পর ট্রাম্প দাবি করেন, ইরানি হামলায় কোনও মার্কিন সেনা হতাহত হয়নি। ক্ষয়ক্ষতিও কম হয়েছে। তিনি বলেন, ‘আমাদের অনেক শক্তিশালী সেনাবাহিনী ও অস্ত্র আছে মানে এই না যে আমাদের তা ব্যবহার করতে হবে। আমরা তা ব্যবহার করতে চাই না। যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক শক্তি আছে।  

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামলার জবাবের পথ খুঁজছেন তারা। তবে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইরানের  ওপর কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা নিয়েও স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নিজেদের সক্রিয়তা বাড়ানোর জন্য ট্রাম্প ন্যাটোকে অনুরোধ করবে বলে জানা গেছে।

হামলার পর দেওয়া প্রথম ভাষণে ইরানের ওই হামলার প্রতিশোধ নেওয়ারও কোনও হুমকি দেননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের সব সেনা নিরাপদে আছেন। তবে আমাদের সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। আমাদের সেনারা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘ইরান থেমে গেছে; যেটা সংশ্লিষ্ট সব পক্ষ ও বিশ্বের জন্য ভালো।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বাতিল করার মাধ্যমে সন্ত্রাসের পথ ত্যাগ করে, তাহলে শান্তি স্থাপনেও আমি প্রস্তুত।’

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম