ইউক্রেনের বিমান বিধ্বস্তে ইরান দায়ী নয়: তেহরান

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ১২:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৩:২৩

ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরান দায়ী নয় বলে দাবি করেছে দেশটির সরকার। ইরানের সরকারি মুখপাত্র আলি রাবি বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সরকারি মুখপাত্র আলি রাবি

৮ জানুয়ারি (বুধবার) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়। নিহত হয় বিমানটিতে থাকা ১৮০ আরোহীর সবাই। বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিধ্বস্ত বিমানের ব্লাক বাক্সটি খুঁজে পেয়ে সেটি নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং বা মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তেহরানের কাছে বিধ্বস্ত হওয়া ইউক্রেনগামী বিমানটি ভুল করে ভূপাতিত করেছে ইরান।

এক বিবৃতিতে আলি রাবি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে একটি কমিটি। তারা সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিলিত হয়ে স্বচ্ছভাবে এই তদন্ত করবে। 

তিনি জানান, ইতোমধ্যে ইউক্রেনের একটি দল ইরানে পৌঁছেছে। এছাড়া নিহত নাগরিকদের দেশের সরকার চাইলে এই তদন্তে অংশ নিতে পারবে বলেও জানান তিনি।

রাবি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এবং এটা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এ সম্পর্কিত প্রকাশিত ফুটেজ মিথ্যা দাবি করে দিনি বলেন, কেউ এর দায়িত্ব নেবে না। 

বিমানটিতে থাকা অধিকাংশ আরোহীই ইরানি এবং ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। নিহতদের মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডীয়, ১০ জন সুইডেনের, চারজন আফগানিস্তানের, তিনজন জার্মানির এবং তিনজন ব্রিটেনের নাগরিক। অপরদিকে নয় ক্রুসহ ১১ জন ইউক্রেনের নাগরিক নিহত হয়েছেন।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম