কাশ্মিরে বারবার ১৪৪ ধারা জারি ক্ষমতার অপব্যবহার: সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ১৫:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৫:৩১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বারবার ১৪৪ ধার জারিকে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুক্রবার ঐতিহাসিক এক রায়ে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলে, কাশ্মিরে বারবার কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞা সেখানকার বাসিন্দাদের বৈধ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

কাশ্মিরে বারবার ১৪৪ ধারা জারি ক্ষমতার অপব্যবহার: সুপ্রিম কোর্ট

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়।

সুপ্রিম কোর্ট জানায়, ‘মত প্রকাশের স্বাধীনতা কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে ১৪৪ ধারা হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। সংবিধান বিভিন্ন ধারার মতকে সুরক্ষা দেয়। জন নিরাপত্তার ওপর সহিংসতার কার্যকরী হুমকি না থাকলে ১৪৪ ধারা জারি করা যাবে না।’

এক্ষেত্রে বারবার ১৪৪ ধারা জারি করা ক্ষমতার অপব্যবহার বলে বিবেচিত হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।  বিচারপতি এনভি রমনা, আর সুভাষ রেডি এবং বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের ইন্টারনেটে নিষেধাজ্ঞারও সমালোচনা করেন। তারা বলেন ইন্টারনেট জনগনের মত প্রকাশের স্বাধীনতার অংশ।  

রায়ে বলা হয়, ১৪৪ ধারা শুধুমাত্র জরুরি অবস্থায় ও কোনও সরকারি কর্মীর জীবন বাঁচানোর ক্ষেত্রে জারি করা যেতে পারে। কারণ এই ধারায় সরাসরি জনগণের মৌলিক অধিকার বাধাগ্রস্ত হয়। এমন ক্ষমতা কোনও চিন্তাভাবনা ছাড়াব্যবহার করলে তা মারাত্মকভাবে আইন লঙ্ঘন করে। এই ক্ষমতা দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম