মার্কিন রণতরীকে ধাওয়া করেছে রুশ জাহাজ (ভিডিও)

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ১৯:০৭আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৩
image

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ-পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের একটি রণতরীর পিছু ধাওয়া করেছে রাশিয়ার একটি জাহাজ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তর আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফারাগাটের দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে যায় ওই জাহাজটি। মার্কিন নৌবাহিনী শুক্রবার অভিযোগ করেছে, রাশিয়ার ওই যুদ্ধজাহাজটি মার্কিন জাহাজ থেকে পাঠানো সতর্কতাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। অন্যদিকে পাল্টা অভিযোগে রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের পানিসীমায় বিপজ্জনক কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন রণতরীকে ধাওয়া করেছে রুশ জাহাজ (ভিডিও)

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার যুদ্ধজাহাজটি খুব দ্রুত এবং আক্রমণাত্মকভাবে মার্কিন যুদ্ধজাহাজ ফারাগাটের পিছু ধাওয়া করছে। এটাই মার্কিন ও রাশিয়ান সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার সর্বশেষ ঘটনা বলে দাবি করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, এর মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

প্রায় সাত মাস আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ও রাশিয়ার যুদ্ধজাহাজ এতো কাছাকাছি এসেছিল। তখন দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ এড়াতে মার্কিন জাহাজকে কৌশল অবলম্বন করতে হয়েছিল। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের পানিসীমায় টহলরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বলেছে, আন্তর্জাতিক সংকেতের নিয়ম মেনে সংঘর্ষের আশঙ্কা থেকে ইএসএস ফারাগাট পাঁচটি ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এছাড়া রাশিয়ান জাহাজটিকে গতিপথ বদলেরও অনুরোধ করা হয়। তবে, প্রথমে অস্বীকার করলেও পরে গতিপথ বদল করে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইউএসএস ফারাগাট বিপজ্জনক কৌশল অবলম্বন করেছিল। মার্কিন নৌবাহিনী ‘বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং তারা ‘অপেশাদারি’ আচরণ করে।



ভিডিও: 

/এইচকে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম