সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণরত সৌদি সেনাদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ১৩:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৩:৫৫

সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণরত থাকা সৌদি আরবের বেশ কয়েকজন সেনা সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে। ফ্লোরিডার নৌঘাঁটিতে বন্দুক হামলার পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বহিষ্কৃত এসব সৌদি সেনাদের বিরুদ্ধে হামলাকারীকে সহায়তায় অভিযোগ আনা হয়নি। তবে কয়েক জনের বিরুদ্ধে উগ্রবাদী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণরত সৌদি সেনাদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

গত বছরের ৬ ডিসেম্বর শুক্রবার ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটির একটি ভবনের শ্রেণিকক্ষে বন্দুক হামলা চালায় এক সৌদি প্রশিক্ষণার্থী। এতে তিনজন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়। পরে পাল্টা গুলিতে ২১ বছর বয়সী বন্দুকধারীও নিহত হয়।

ওই ঘটনার পর সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে তদন্ত শুরু করে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। নিজেদের কোয়ার্টারে আটক রাখা হয় সৌদি আরবের বেশ কয়েক জন সামরিক প্রশিক্ষণার্থীকে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা সৌদি আরবের প্রায় সাড়ে আটশো সামরিক প্রশিক্ষণার্থীর ওপর তদন্ত শুরু করে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কারভার বলেন, পেনসাকোলা বিপর্যয়ের পর একটি পর্যালোচনা চালিয়ে সৌদি আরবের বিদেশি সামরিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মসূচি সীমিত করে প্রতিরক্ষা দফতর। এছাড়া বিদেশি শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া জোরালো করা হচ্ছে। তিনি জানান, সেই প্রশিক্ষণ এখনও স্থগিত আছে আর আমরা নতুন পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম