ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে প্রত্যাহারের আহ্বান

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ১৬:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৬:২৯

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাককেরইকে আইনভঙ্গের অভিযোগ এনে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটির বিচার বিভাগ। বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানের আইন ভঙ্গ করেছেন এবং তাকে প্রত্যাহার করা উচিত। 

ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে প্রত্যাহারের আহ্বান

গত শনিবার রাষ্ট্রদূত ম্যাককেইরকে তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিক্ষোভে উষ্কানির অভিযোগ আনা হয়েছে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পেয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত এক টু্ইটবার্তায় জানান, তিনি কোনও উষ্কানি দেননি। বরং নিহতদের সম্মান জানাতে গিয়েছিলেন সেখানে। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এছাড়া সেখানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও তলব করা হয়।

এখন ব্রিটিশ রাষ্ট্রদূতকে প্রত্যাহারের কথা বলছে ইরান। গোলাম ইসমাইলি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি এখন ‘অবাঞ্চিত ব্যক্তি (পার্সোনা নন গ্রাটা)’। ইরানি জনগণ তার প্রত্যাহার চায়।’ তার অভিযোগ রব ম্যাককেইরে ইরানি আইনকে সম্মান জানাননি।   

 কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইরান কূটনীতিকদের সম্মান জানায় দাবি করে ইসমাইলি বলেন, ভিয়েনা কনভেনশনের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী কূটনৈতিক সুবিধা পাওয়া ব্যক্তিদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে হবে এবং তাদের অভ্যন্তরণীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে।’

এদিকে শনিবার ম্যাককেইরে আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের এক  মুখপাত্র জানান, ‘রবিবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটক করা হয় যা একদমই অগ্রহণযোগ্য ও ভিয়েনা চুক্তির লঙ্ঘন। বিষয়টি তদন্ত হওয়া দরকার।’

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম