ইরানের আরও এক সেনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ০৫:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৮:৩২

ইরানের এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সরকারবিরোধী বিক্ষোভে নিপীড়ন চালানোর অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার কারণে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হাসান সাভারপুর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল হাসান সাভারপুর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাগে গত বছরের নভেম্বরে ইরানে শুরু হয় বিক্ষোভ। ওই বিক্ষোভ ক্রমে সরকারবিরোধী আন্দোলনে রুপ নিলে তাতে সমর্থনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েকশো মানুষ নিহত হয় বলে দাবি করেছে পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো। বিক্ষোভে নিপীড়ন চালানোর অভিযোগে ইরানের তথ্যমন্ত্রীসহ বেশ কয়েক জন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার নিষেধাজ্ঞার আওতায় আসা আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হাসান সাভারপুরের বিরুদ্ধে ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর মাহশারে বিক্ষোভ দমনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক বলেন, ‘মাহশারের আশেপাশে প্রাণঘাতী নিপীড়ন ও সহিংস অভিযান চালানো সেনা ইউনিটের কমান্ডার ছিলেন জেনারেল সাভারপুর’। তিনি জানান, মার্কিন পররাষ্ট্র দফতরে উপস্থাপন করা ইরানি নাগরিকদের ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে সাভারপুরের অপরাধ নির্নয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ধরণের ৮৮ হাজার ছবি ও ফুটেজ পেয়েছে বলেও জানান হুক।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম