মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২২:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৪১

নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে জাফর নামের এই স্যাটেলাইট। শনিবার ইরানের মহাকাশ সংস্থা আইএসএ নতুন স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে। মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

ইরান ২০০৯ সালে প্রথম উমিদ (আশা)নামে  একটিপ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ইরানি বিজ্ঞানীরাই ওই স্যাটেলাইট তৈরি করেন। পরে ২০১০ সালে মহাকাশে প্রাণীবাহী যান পাঠায় তেহরান। ২০১৫ সালে পাঠায় ফজর (উষা) নামের আরেকটি স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি উঁচুমানের ছবি ধারণ করে পৃথিবীতে পাঠাচ্ছে।

গত বছরের জানুয়ারিতে কারিগরী ত্রুটিতে ব্যর্থ হয় ইরানের তৈরি পায়াম স্যাটেলাইটের উৎক্ষেপণ। নতুন স্যাটেলাইট জাফর আকার ও ওজনের দিক থেকে পায়াম স্যাটেলাইটের মতো হলেও এতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

আইএসএ বলছে, দেড় বছরের প্রচেষ্টায় নির্মিত স্যাটেলাইটটি এখন উৎক্ষেপণের জন্য পূর্ণ প্রস্তুত। ৯০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহে রয়েছে চারটি কালার ক্যামেরা। এসব ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করে তা পৃথিবীতে পাঠাবে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম