বিধ্বস্ত বিমানের ব্লাক বক্স ইউক্রেনে পাঠাচ্ছে ইরান

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২৩:৪৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২৩:৫১

ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটি ব্লাক বক্সগুলো ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। শনিবার ইরানের তাসনিম বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ইরানের বেসামরিক বিমান সংস্থার প্রধান হাসান রেজাইফার আধা সরকারি বার্তা সংস্থাটিকে বলেছেন, ব্ল্যাক বক্স ও ভয়েস রেকর্ডারের তথ্য পরীক্ষার জন্য ফ্রান্স, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞদের আসার বিষয়েও প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। বিধ্বস্ত বিমানের ব্লাক বক্স ইউক্রেনে পাঠাচ্ছে ইরান
গত ৮ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একইদিন তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। প্রথমে অস্বীকার করলেও পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করে ইরানের ইসলাবি বিপ্লবী বাহিনী আইআরজিসি। গত ১৫ জানুয়ারি বিধ্বস্ত হওয়া বিমানটির ব্লাক বক্স চেয়ে পাঠায় ইউক্রেন।

ইরানের বেসামরিক বিমান সংস্থার প্রধান হাসান রেজাইফার বলেন, ইউক্রেনের কর্তৃপক্ষের অনুরোধে বিধ্বস্ত হওয়া বিমানটির ব্লাক বক্সগুলো ইরানে বিশ্লেষণ করা হবে না। এর পরিবর্তে সেগুলো বিশ্লেষণ ও খোলার জন্য ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। এই প্রচেষ্টা ব্যর্থ হলে তখন ব্ল্যাক্স বক্সগুলো ফ্রান্সে পাঠানো হবে।

মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৩৭-৮০০ বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রওনা হওয়ার পর বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের বেশিরভাগই ছিলেন ইরান ও ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম