যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২০, ১১:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৬:৪৩
image

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলা চালানো হয়। হনুলুলুর মেয়র ও রাজ্যের গভর্নর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে ওই হামলাকারীও পরে মারা গেছেন। গোলাগুলির ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

এক প্রত্যক্ষদর্শী হাওয়াই নিউজ নাউকে জানান, তিনি অন্তত ২০টি গুলির শব্দ শুনেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাকারীর নাম জেরি হ্যানেল (৬৯)। রবিবার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

হনুলুলু পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেওয়া হয়েছে। হাওয়াই নিউজ নাউ'র ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

হাওয়াইয়ের গভর্নর ডেভিট ইগ এক বিবৃতিতে বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা দু'জনে সকালে কর্মরত অবস্থায় মারা গেছেন।’

হনুলুলুর মেয়র কার্ক কাল্ডওয়েল ওই গোলাগুলির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম