আটার দাম নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২০, ১২:৪০আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৬:৩৮
image

পাকিস্তানে হঠাৎ করেই গমের আটার দাম বেড়ে গেছে। প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৬২ থেকে ৭০ পাকিস্তানি রুপিতে। এমন আকাশছোঁয়া দামে শঙ্কিত দেশের নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণী। রুটি খাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। চিন্তায় পড়েছে ইমরান খানের সরকারও। মূল্যবৃদ্ধিকে কৃত্রিম সংকট আখ্যা দিয়ে লাগাম টানার নির্দেশ দিয়েছেন তিনি।

আটার দাম নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, গত এক সপ্তাহেই আটার দাম কেজি প্রতি বেড়েছে পাঁচ রুপি। মাসখানেক আগেও করাচিতে ১০ কেজি আটার দাম ছিল ৪৫০ রুপি (কেজিপ্রতি ৪৫ রুপি)। এখন সেখানে ১০ কেজি আটার দাম ৬২০ থেকে ৭০০ রুপি। বিক্রেতারা বলছেন, গমের দাম হঠাৎই বেড়েছে। তাই আটার দামও বেড়েছে।

ফ্লোর মিল অ্যাসোসিয়েশন কেজি প্রতি আটার দাম ৬ রুপি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দাম কবে কমবে সে ব্যাপারেও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে ইমরান খানের সরকার বলছে, গমের দাম বৃদ্ধির খবর ভুয়া। সরকারি গুদামে ৪০ লাখ টন গম মজুত রয়েছে। ফলে এমনভাবে লাফিয়ে দাম বাড়ার কোনও যুক্তি নেই।

এর আগে শনিবার ইমরান খান রাজ্য সরকারকে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে লাগাম টানার নির্দেশ দিয়েছিলেন।

এদিকে রেস্তোরাঁ ও ধাবা মালিকরা আজ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সরকারের কাছে তাদের দাবি, পুরনো মূল্যে আটা সরবরাহ করতে হবে। না হলে রুটি ও নানের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিতে বাধ্য হবেন তারা।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম