সিরিয়ার তেলক্ষেত্রে মুখোমুখি মার্কিন ও রুশ সেনা

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ১৯:৩৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১২:০৫

সিরিয়ার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) নিয়ন্ত্রণে থাকা একটি তেলক্ষেত্রে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনারা। শনিবার ওই তেলক্ষেত্রে প্রবেশের সময় রুশ সেনাদের আটকে দেয় মার্কিন বাহিনী। পথরোধের পর তাদের ফিরে যেতে বাধ্যও করা হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিরিয়ার তেলক্ষেত্রে মুখোমুখি মার্কিন ও রুশ সেনা

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হাসাখা প্রদেশের রুমাইলান তেলক্ষেত্র নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে। কুর্দিদের শত্রু বিবেচনা করে তুরস্ক। আবার এই গোষ্ঠীই আইএস দমনে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিলো। ফলে কুর্দিরা মার্কিন মিত্র। অন্যদিকে রাশিয়া তুরস্কের মিত্র। 

স্থানীয় সূত্রের বরাতে আনাদালু বার্তা সংস্থা জানায়, তেলক্ষেত্রটির দিকে যাওয়ার সময় রাশিয়ান সেনাদের আটকে দেয় মার্কিন সেনারা। পরবর্তীতে তারা রুশ সেনাদের আমুদা জেলার দিকে যেতে বলেন। এরপর তেলক্ষেত্রের দিককার গন্তব্য বাতিল করে যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যেতে বাধ্য হন রুশরা।

এর আগে গত বৃহস্পতিবার রুমাইলান তেলক্ষেত্রের কাছে একটি সেনা ক্যাম্প করতে যাওয়ার সময় রুশ সেনাদের আটকে দিয়েছিল ওয়াইপিজি গ্রুপ। কামিশিলি শহর দিয়ে তেলসমৃদ্ধ ওই অঞ্চলটি যাওয়ার পথে রুশদের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ওয়াইপিজি।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী