ইরানে এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ০৫:০৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:০৬

কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আততায়ীর হামলায় নিহত হলেন ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন। মোজাদ্দামি সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত। আবদুল হোসেইন মোজাদ্দামি (ছবি: টুইটার)

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২২ ডিসেম্বর) ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে বন্দুকধারী দুই সন্ত্রাসী। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী বাসিজ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এখন পর্যন্ত কেউ ওই হত্যার দায় স্বীকার করেনি।

আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যে কোনও সরকারবিরোধী আন্দোলন দমনে এই ফোর্স ব্যবহার করা হতো। এর আগে ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি।

/এমআর/বিএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম