শর্তসাপেক্ষে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১০:২৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:০৪

তেহরানের সংলাপের প্রস্তাবে সাড়া দিয়ে সৌদি আরব জানিয়েছে, তারা শর্তসাপেক্ষে আলোচনায় রাজি। বুধবার বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রয়টার্সকে বলেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটা নির্ভর করছে ইরানের ওপর।

শর্তসাপেক্ষে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম দুই পরাশক্তি সুন্নিপন্থী সৌদি আরব ও শিয়াপন্থী ইরান। ধর্মীয় ও রাজনৈতিক বিভেদের কারণে প্রায়ই মুখোমুখি অবস্থানে থাকে দেশ দুটি। সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। সম্প্রতি ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পায়।

বুধবার উত্তেজনা নিরসনে সৌদি আরবকে আলোচনায় বসার আহ্বান জানায় ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি বলেন, ‘ইরান ও তার প্রতিবেশী সৌদি আরবের মধ্যে সম্পর্ক তেহরান আর ওয়াশিংটনের সম্পর্কের মতো হওয়া উচিত নয়। নিজেদের সমস্যা সমাধানে রিয়াদ ও তেহরানের যৌথভাবে কাজ করা উচিত।’

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'যেকোনও আলোচনার আগে ইরানকে আসলে তাদের আঞ্চলিক প্রভাব বিস্তার বন্ধ করতে হবে। তবেই আমরা আলোচনায় বসবো।'

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম