করোনা ভাইরাসের উপস্থিতির খবর অস্বীকার সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১১:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:২৯

সৌদি আরবে একজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার থবরকে উড়িয়ে দিযেছে দেশটির সরকার। তারা জানায়, তাদের কোনও নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

করোনা ভাইরাসের উপস্থিতির খবর অস্বীকার সৌদি আরবের

সম্প্রতি চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছে নতুন করোনা ভাইরাস। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আর সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩০ হয়েছেন। চীন ছাড়াও থাইল্যান্ডে দুইজন, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা সবাই চীনের উহান শহর থেকে নিজ দেশে ফিরেছিলেন। সর্বশেষ সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে কর্মরত এক ভারতীয় নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে সৌদি আরব এই দাবি অস্বীকার করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাদের দেশে করোনো ভাইরাসের উপস্থিতি নেই।  সৌদি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র এক টুইট করে জানায়, এখন পর্যন্ত নোভেল করোনা ভাইরাসের কোনও লক্ষ্মণ তারা খুঁজে পাননি।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই রোগীর কথা বলা হয়েছে তিনি আসলে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রম (মার্স) রোগে আক্রান্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা জানান, সরকার বৈশ্বিক এই ইস্যু নিয়ে সবধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে। চীন থেকে আসার প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও জানায় সৌদি সরকার।  

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম