ইরানের হামলায় মাথায় আঘাত পেয়েছেন ৩৪ মার্কিন সেনা: পেন্টাগন

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ০৯:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:০৬
image

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৩৪ সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। শুক্রবার (২৪ জানুয়ারি) প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হোফম্যান জানিয়েছেন, ১৭ সেনা এখনও চিকিৎসকের সার্বিক পর্যবেক্ষণে রয়েছেন। 

ইরানের হামলায় মাথায় আঘাত পেয়েছেন ৩৪ মার্কিন সেনা: পেন্টাগন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে বুধবার (৮ জানুয়ারি) সকালে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। সেই সময় ইরানের পক্ষ থেকে মার্কিন সেনা হতাহতের কথা বলা হলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন।

তবে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ওই হামলার কারণে আঘাতপ্রাপ্ত ১১ জন এখনও চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি শুনেছি তাদের মাথাব্যথা এবং অন্য কিছু সমস্যা রয়েছে। তবে আমি এটা বলতে পারি যে, এগুলো ততটা গুরুতর সমস্যা নয়।’ পেন্টাগন অবশ্য নিশ্চিত করেছে, ইরাকে আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের ওই হামলায় কোনও মার্কিন নাগরিকের মৃত্যু হয়নি।

শুক্রবার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হোফম্যান সাংবাদিকদের বলেন, আঘাতপ্রাপ্ত সেনাদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও নয়জন জার্মানিতে চিকিৎসাধীন রয়েছেন। সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ‘ইরাকে ১৬ সেনা এবং কুয়েতে এক সেনা চিকিৎসা নিয়েছেন। এই ১৭ জন চিকিৎসা শেষে স্বাভাবিক কাজে ফিরেছেন।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম