চীনে মহামারী ঠেকাতে ১০ দিনে হাজার বেডের হাসপাতাল নির্মাণ

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ০৯:৫২আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৩:৪২
image

চীনে সম্প্রতি ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মৃতের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। এ পর্যন্ত রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮৩০ জনে দাঁড়িয়েছে। আর এ মহামারী ঠেকাতে ১০ দিনে হাজার বেডের হাসপাতাল নির্মাণ করছে দেশটি। মূলত উহান প্রদেশ থেকেই ছড়াচ্ছে ওই ভাইরাস। আক্রান্তদের চিকিৎসার জন্য উহান সেন্ট্রাল সিটিতে নতুন হাসপাতাল বানাচ্ছে প্রশাসন। কর্তৃপক্ষ আশা করছেন, ৩ ফেব্রুয়ারি নতুন হাসপাতালে চিকিৎসা শুরু হবে।

চীনে মহামারী ঠেকাতে ১০ দিনে হাজার বেডের হাসপাতাল নির্মাণ

প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উহান সেন্ট্রাল সিটিতে হাসপাতাল নির্মাণে ব্যবহার করা হচ্ছে কয়েক ডজন ট্রাক। এরসঙ্গে রয়েছে মাটি খোঁড়ার যন্ত্র। হাসপাতালের আয়তন হবে ২৫ হাজার বর্গকিলোমিটার। তাতে একই সঙ্গে হাজার রোগীর চিকিৎসা হতে পারবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনে এই পর্যন্ত ৮৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যথেষ্ট সংখ্যক বেড নেই। তাই নতুন হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০০৩ সালে সার্স ভাইরাসের মোকাবিলা করার জন্য বেইজিংয়ের অল্প দূরে মাত্র এক সপ্তাহের মধ্যে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ২০০২-০৩ সালে ওই রোগে চীনের মূল ভূখণ্ডে মারা গিয়েছিলেন ৩৪৯ জন। হংকং-এ মারা গিয়েছিল ২৯৯ জন।

ইতোমধ্যে চীনের উহানসহ মোট তিনটি শহরের প্রায় দুই কোটি মানুষকে শহর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে সরকারি তরফে। এমনিতেই এই সপ্তাহে চীনা নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ ছুটি কাটাতে বিভিন্ন স্থানে ভ্রমণ করবেন। তবে এইবার প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আনন্দ উদযাপনে সীমাবন্ধতা রাখা হয়েছে।

শিল্প ও পরিবহন কেন্দ্র হিসেবে জনপ্রিয় ও জমজমাট শহর উহান এখন কার্যত নিঃশব্দ। বহু গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এক কোটিরও বেশি সংখ্যক মানুষকে ঘর থেকে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উহানের সি-ফুড মার্কেট থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রথম আশঙ্কা করা হচ্ছে। গত ৩১ ডিসেম্বর ওই ফউড মার্কেটেই কাজ করা এক ব্যক্তির মধ্যে অজানা সংক্রমণের হদিস মেলে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। সেই সংক্রমণ ছড়িয়েছিল তার স্ত্রীর মধ্যেও। চিকিৎসকরা বলেছিলেন, এই ভাইরাসের সংক্রমণ সার্স ভাইরাসের মতোই প্রাণঘাতী। তার পর থেকেই মৃত্যুমিছিল শুরু হয়েছে উহানসহ চীনের নানা প্রান্তে। মঙ্গলবার অবধি এই ভাইরাসজনিত রোগে চীনে মৃত্যু হয়েছিল ছয়জনের। বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়। শুক্রবার পর্যন্ত এটা দাঁড়িয়েছে ৪১ জনে।

অস্ট্রেলিয়া, ফ্রান্স, তাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াতেও এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। প্রায় সব ক্ষেত্রেই দেখা গেছে, আক্রান্তেরা সম্প্রতি চীনের উহান বা অন্যান্য প্রদেশে ভ্রমণ করেছেন। তথ্য: দ্য ওয়াল

/এইচকে/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম