কাশ্মিরি নেতাদের মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ১৪:৪২আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:৪৪
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সময় আটক হওয়া নেতাদের মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র। শ্রীনগরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাম্প্রতিক সফরকে ‘কার্যকর পদক্ষেপ’ উল্লেখ করে শুক্রবার (২৪ জানুয়ারি) ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যালিস ওয়েলস কাশ্মিরি রাজনীতিবীদদের মুক্তির দাবি জানান।

কাশ্মিরি নেতাদের মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর উপত্যকার শীর্ষ নেতাদের আটক ও গৃহবন্দি করা হয়। প্রায় পাঁচ মাস পর জানুয়ারির গোড়ার দিকে ১৫ বিদেশি রাষ্ট্রদূতের একটি দলকে ‘সরকারি পাহারায়’ সেখানে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার। সেই সময় সাবেক কাশ্মির রাজ্যের আটক তিন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি এবং অন্য বন্দিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। তবে অনুমতি মেলেনি।

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আটক থাকা কাশ্মিরি নেতাদের মুক্তির দাবি জানিয়ে মার্কিন কূটনীতিক অ্যালিস ওয়েলস বলেন, ‘আমি কাশ্মিরে আংশিক ইন্টারনেট পরিষেবা চালুসহ তাদের কিছু পদক্ষেপ দেখে সন্তুষ্ট। সম্প্রতি আমাদের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকদের জম্মু-কাশ্মির সফরকে আমরা কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের কূটনীতিকদের সেখানে অনিয়ন্ত্রিতভাবে সফর করার অনুমতি দিতে এবং অভিযোগবিহীন আটক নেতাদের মুক্তি দিতে ভারতের সরকারের প্রতি আহ্বান জানাই।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম