নাগরিকদের সৌদি ভ্রমণের অনুমতি দিচ্ছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ২৩:২৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:৫৩

নিজ দেশের নাগরিকদের প্রথমবারের মতো সৌদি আরব ভ্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ২৬ জানুয়ারি রবিবার সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, শর্তসাপেক্ষে নাগরিকদের সৌদি যাওয়ার অনুমতি দেওয়া হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। নাগরিকদের সৌদি ভ্রমণের অনুমতি দিচ্ছে ইসরায়েল
ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়ে দেরি বলেছেন, দুই কারণে আমাদের নাগরিকদের সৌদি ভ্রমণের অনুমতি দেওয়া হবে। হজসহ অন্যান্য ধর্মীয় ও ব্যবসায়িক কারণে অনুমতি পাবে তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভ্রমণকারীদের আলাদাভাবে সৌদি কর্তৃপক্ষেরও অনুমতি নিতে হবে।

এমন সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষের এ ঘোষণা এলো যার কদিন আগেই গত ২৩ জানুয়ারি পোল্যান্ডের একটি কনসেনট্রেশন ক্যাম্প পরিদর্শন করে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা। সেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া ইহুদিদের প্রতি সম্মান জানান। ইহুদিদের নিয়ে একসঙ্গে প্রার্থনায় মিলিত তিনি। ১৯৪৫ সালের ২৭ জানুয়ারি সোভিয়েত বাহিনী নাৎসিদের কাছ থেকে ক্যাম্পটি মুক্ত করে। এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়। এই সফরকে ‘ঐতিহাসিক' হিসেবে আখ্যায়িত করেছে আমেরিকান ইহুদি কমিটি বা এজেসি।

গত কয়েক বছর ধরে অবশ্য এমনিতেই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্কোন্নয়নের আভাস পাওয়া যাচ্ছিল। ২০১৮ সালে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে ইসরায়েলে যেতে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে বিষয়টি নতুন করে প্রকাশ্যে আসে।

অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় ইসরায়েলমুখী বিমানগুলো এসব দেশের আকাশসীমা ব্যবহার করতে পারে না। ফলে ঘুরপথে দীর্ঘ সময় নিয়ে দেশটিতে পৌঁছাতে হয় এসব বিমানকে। তবে সৌদি আকাশসীমা ব্যবহারে অপেক্ষাকৃত কম সময়ে ইসরায়েল সফরের সুযোগ পায় ভারতীয় যাত্রীরা। সূত্র : রয়টার্স, আল জাজিরা।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের