যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, বাস্কেটবল কিংবদন্তিসহ নিহত ৯

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ১০:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৪:২৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যালাবাসাস শহরে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর নয় আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট (৪১) ও তার মেয়ে। পাঁচ বারের এনবিএ চ্যাম্পিয়ন ব্রায়ান্টকে ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, বাস্কেটবল কিংবদন্তিসহ নিহত ৯

স্থানীয় সময় রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ক্যালাবাসাস শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল দশটার দিকে লাস ভিরজেনেস এলাকার দুর্গম একটি ক্ষেতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে মাটিতে থাকা কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী গেভিন মাসাক মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। বলেছেন, 'এটা ঠিক বিস্ফোরণের শব্দের মতো ছিল না। খানিকটা জোরালো বুম শব্দের মতো ছিল।...বাইরে বেরিয়ে পাহাড়ে ধোঁয়া উড়তে দেখলাম। কালো ধোঁয়া উড়লেও তা খুব বড় ছিল না'। অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারের ইঞ্জিন থেকে তেল ফেলে দেওয়া হচ্ছিল।

লস অ্যাঞ্জেলসের কাউন্ট্রি শেরিফের কার্যালয় থেকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের একটি ট্রাক ও পাহাড় থেকে ধোয়া উড়তে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা দফতর জানিয়েছেম বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি একটি সিকোরস্কাই এস-৭৬বি। দুর্ঘটনা তদন্তে দল পাঠানোর কথা জানিয়েছে তারা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি